কুমিল্লার নুরপুরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল “চড়ুইভাতি”
নিউজ ডেস্ক: উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নুরপুর দক্ষিণপাড়া এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “চড়ুইভাতি”। শুক্রবার (৩১ জানুয়ারী) কুমিল্লা নগরীর নুরপুর এলাকার কেরানি বাড়ি মাঠে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটি শুরু হয়ে চলে রাত ১টা পর্যন্ত। সন্ধ্যা থেকেই জমে ওঠে অনুষ্ঠানস্থল। এলাকার প্রবীণ, তরুণ, যুবক-যুবতীদের ঘিরে অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে মিলনমেলায়। অনুষ্ঠানে প্রায় ১ হাজার জন অংশ গ্রহণ করে।
আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, এলাকার কৃতি সন্তানদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার শাহেদুল হক। বক্তব্য রাখেন শাখাওয়াত উল্লাহ, রাসেদুল হাসান রাসেল, শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. মহিউদ্দিন ফজলে রাব্বি ও ডা. মো গোলাম মোস্তফা বাবলু।
এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ন কবির সর্দার, মো: সাত্তার, মো: আলমগীর, মো: বাবুল সরকার, মো: ইকবাল, মো: শাহআলম, মো: সফিক, মো: সালাউদ্দিন (সালাম), ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাবেদ হোসাইন, নজির, শাহীন, মাসুম, হান্নান, তুষি, অদুদ, সোহান, সাগর, নোবেল, ছোটন, আলন ইশান, আক্তার, সোহাগ, নিজাম, আলন প্রমুখ।










