সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন
নিউজ ডেস্ক: শনিবার (৮ ফেব্রুয়ারি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুমিল্লা জেলার সংগঠক মারুফ শেখ এবং সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।
সভায় সর্বসম্মতিক্রমে মারুফ শেখকে আহ্বায়ক ও জয়ন্ত চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, “কুমিল্লা হলো শান্তি-সুনীতির লড়াইয়ের এলাকা। ব্রিটিশবিরোধী আন্দোলনে শান্তি সুনীতি যে ভূমিকা রেখেছে তা আজও অন্যায়ের বিরুদ্ধে লড়াই হলে সে নাম উচ্চারিত হয়। আমরা দেখলাম ২৪ এর আন্দোলনেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সে নাম অনুযায়ী হলের নাম রাখলেন। আজকের এই সমাজ ২ ভাগে বিভক্ত। একভাগে মুষ্টিমেয় লোক যারা শোষণের রাজনীতি করে,সিন্ডিকেটের রাজনীতি করে, নিপীড়নের রাজনীতি করে। আরেকভাগ লোক এই নিপীড়নের বিরুদ্ধে সমাজের মুক্তির কথা বলে। তাহলে যে বৈষম্যবিরোধী আন্দোলন হলো তার লড়াই এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদ হলো ব্যবস্থা। হাসিনা হটলেই শেষ নয়। তাই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে আজকের সময়ে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সে প্রত্যাশা রাখি।”
কমিটি-
আহ্বায়ক : মারুফ শেখ
সাধারণ সম্পাদক : জয়ন্ত চক্রবর্তী
সদস্য : আল-ফাহাদ
: মো: রফিকুল ইসলাম তারেক
: সেজুতি দেবনাথ
: মাকসুদা আক্তার স্বর্ণা
: আবু সাঈদ তালুকদার
: আসাদুল ইসলাম
: আমেনা আক্তার
: ওসামা সুরাইয়া
: রিজয়ান ইসলাম
: মিনহাজু রহমান আদিব
: জান্নাতুল ফেরদৌস
: রাইমা আক্তার
: আশফির রায়হান
: রেবেকা আক্তার










