54090

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ ভারতের ‘অধিকার’: ডেভিড ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক: ভারত কিভাবে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলা করছে তা বিশ্বের জানা প্রয়োজন। এজন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী আসন দেয়া উচিত। মন্তব্য যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের।

সোমবার (২১ অক্টোবর) দিল্লিতে ‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৪- দ্য ইন্ডিয়া সেঞ্চুরি’ শীর্ষক সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় এসব কথা বলেন ক্যামেরন।

ads

তিনি আরও বলেন, বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, গণতন্ত্রের উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি সবুজ রূপান্তর দরকার এবং ভারত এর প্রত্যেকটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

সম্মেলনে ক্যামেরনের অধিবেশনটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূল বক্তব্যের পরে। মোদির বক্তব্যের ওপর মন্তব্য দিয়েই নিজের বক্তৃতা শুরু করেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।

ads

ক্যামেরন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির বক্তৃতা শুনে খুব ভালো লাগলো। তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে আপনি যে দুর্দান্ত শুরুটা করেছেন তা সত্যিই আকর্ষণীয়। আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে ছিলাম। এরপর বেশ কয়েকজন প্রধানমন্ত্রী এসেছেন। কিন্তু টনি ব্লেয়ার এবং মার্গারেট থ্যাচারের আগে তৃতীয় মেয়াদে আমরা কাউকে প্রধানমন্ত্রী হিসেবে পাইনি। আপনি তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন; মানে আপনার সত্যিকার অর্থে পরিবর্তন আনার ক্ষমতা আছে। সত্যিকার পরিবর্তন সবসময় ধীরে আসে। যা আমরা ভারতে দেখেছি।’

‘ইন্ডিয়া সেঞ্চুরি’ প্রসঙ্গে ক্যামেরন বলেন, একটি ‘রিসেট’ প্রয়োজন। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বড় বড় প্রতিষ্ঠানগুলো স্থাপিত হওয়ার পর থেকে বিশ্ব দ্রুতগতিতে পরিবর্তিত হয়েছে।

‘আমরা ভারতের উত্থান দেখছি। যা সম্ভবত এই শতাব্দীর কোনো এক পর্যায়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। সুতরাং, স্পষ্টতই আমাদের একটি ‘রিসেট’ প্রয়োজন এবং ভারতের মতো দেশগুলো হবে এই পরিবর্তনের প্রধান উপাদান’, বলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী।

২০১৫ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের একটি স্থায়ী আসন থাকা উচিত- মোদির বিবৃতি সম্পর্কে এমন এক প্রশ্নের জবাবে ক্যামেরন বলেন, এটি ‘ভারতের অধিকার’।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমাদের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার দরকার এবং আমি ২০০৫ সালে এটি বলেছি। আমি যখন কনজারভেটিভ পার্টির নেতা হয়েছিলাম, তখন ইউরোপের বাইরে প্রথম দেশ হিসেবে ভারত সফর করেছি। আবার যখন ২০১০ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছি; তখনো প্রথম ইউরোপের বাইরে ভারতে গিয়েছি। আমি মনে করতে চাই, আমি ভারতীয় শতাব্দীতে বিশ্বাসী একজন যিনি মনে করেন এই পরিবর্তিত বিশ্বে নিরাপত্তা পরিষদে একটি স্থায়ী আসন ভারতের অধিকার হওয়া উচিত।’

বিশ্বের বড় বড় অর্থনৈতিক জোটগুলোতে পরিবর্তন আনতে দীর্ঘ সময় লাগবে। এটা দেখে ভালো লাগে যে, ভারত কোয়াড এবং জি ২০-এর মতো জোটে তার জায়গা করে নিয়েছে। এ কথা জানিয়ে ক্যামেরন আরও বলেন, জি-৭ নিয়মিতভাবে ভারতকে অনেকটা স্থায়ী সদস্য হিসেবেই উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানায়।
সূত্র: এনডিটিভি

ad

পাঠকের মতামত