কুমিল্লায় ১৬,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাশমঙ্গল এলাকায় (১৭ সেপ্টেম্বর) বিকালে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটক ব্যাক্তি হলেন কুমিল্লা জেলার বুড়িচং থানার আনন্দপুর গ্রামের মোঃ সিরাজ মিয়া এর ছেলে মোঃ নাজমুল হাসান (২৫)। এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার বিকেলে বাশমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে ১৬,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ নাজমুল হাসান কে আটক করে। সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি অটোরিক্সাটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা জেলা’সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।











