53957

কুমিল্লায় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক: কুমিল্লায় র্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা নগরীর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলার কুমিল্লা ব্যুরো চিফ দিলীপ মজুমদার।

ads

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও ৭১টিভির স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়েত ইসলামী কুমিল্লা মহানগরীর সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ।

ads

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক কাবিরুল ইসলাম খান, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জামায়েত ইসলামী কুমিল্লা মহানগরীর সেক্রটারি কামরুজ্জান সোহেল, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানব জমিনের কুমিল্লা জেলা প্রতিনিধি জাহিদুর রহমান, প্রেস ক্লাবের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ইনকিলাবের জেলা প্রতিনিধি সাদিক মামুন প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন কালবেলার কুমিল্লা জেলা প্রতিনিধি মো: আতিকুর রহমান। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিগণ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত