কুমিল্লায় লায়ন্স ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা সভা
নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অক্টোবর সেবা মাসের কার্যক্রম।
অক্টোবর সেবা মাস -২০২৪ উপলক্ষে লায়ন্স ক্লাব অব কুমিল্লার আয়োজনে স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত সকলের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (০৯ অক্টোবর) কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়া আইএইচটি এন্ড ম্যাটস এর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভাইজার টু ডিজি ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,লায়ন্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি আলী আহসান টিটু,সদস্য চিকিৎসা প্রযুক্তিবিদ ও চিকিৎসা সহকারী মোঃ আবদুল আউয়াল সরকার,সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা সদর দক্ষিণের সভাপতি এডভোকেট ইসলাম ইবনে সাইখ।
এসময় নেতৃবৃন্দ নিজের আশে পাশে পরিবেশ পরিষ্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে জনগণকে সচেতন করে নানা বক্তব্য উপস্থাপন করেন।










