51590

যাত্রিক নাট্য গোষ্ঠী ৫০ বছরে পদাপর্ণ উপলক্ষে সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচন

নিউজ ডেস্ক: কুমিল্লায় যাত্রিক নাট্য গোষ্ঠীর ৫০ বছরে পদাপর্ণ উপলক্ষে সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকালে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ, সাংস্কৃতিক জোট ও যাত্রিক নাট্য গোষ্ঠীর সভাপতি হাসান ইমাম মজুমদার ফটিক এর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন- কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, যাত্রিক নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালনাকারী প্রবন কুমার সাহা, প্রতিষ্ঠাতা সদস্য হাসিম সাপ্পু, গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ।

ads

এ সময় যাত্রিক নাট্য গোষ্ঠীর সকল সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত