নাট্যশিল্পী প্রয়াত বিষ্ণুপদ সিনহার স্মরণ সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: যাত্রিক নাট্য গোষ্ঠীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রবীণ নাট্যশিল্পী প্রয়াত বিষ্ণুপদ সিনহার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে যাত্রিক নাট্যগোষ্ঠী। স্মরণ সভায় নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্মরণ সভার শুরুতে যাত্রিক নাট্য গোষ্ঠীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিষ্ণুপদ সিনহার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন যাত্রিক নাট্যগোষ্ঠির সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক। বক্তব্য রাখেন, প্রবীণ নাট্যশিল্পী হাসিম আপ্পু, গিয়াস উদ্দিন আহমেদ, শিক্ষাবিদ ড. আলী হোসেন চৌধুরী, গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক, বীরমুক্তিযোদ্ধা পাপড়ি বসু, নাট্যকার শাহাজাহান চৌধুরী, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, অধ্যাপক সমীর মজুমদার, অ্যাডভোকেট আবুল হোসেন, প্রণব কুমার সাহা ও ডাঃ অমিত সিনহা প্রমুখ।











