বরুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও পরিকল্পনা সভা
নিউজ ডেস্ক: কুমিল্লার বরুড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে বৃহস্পতিবার দুপুর ১টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুহিবুস সালাম খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইয়াসিন মিয়া, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক সমাজকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, নার্স ও স্বাস্থ্য সহকারী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগামী ১লা জুন সারা দেশের ন্যায় বরুড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন বক্তারা।











