কুমিল্লায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে অনুদানের চেক বিতরণ
নিউজ ডেস্ক: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি কুমিল্লা জেলা শাখার সদস্যদের মাঝে ১০ লক্ষ ৯৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি কুমিল্লা জেলা শাখার চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল কাদের ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, কার্যকরী সদস্য বীর মুক্তযোদ্ধা আয়েত আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল বাশার সেলিম, আবু তাহের, এনামুল হক প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন কুমিল্লা জেলা শাখার যুগ্ন সম্পাদক আবুল কাশেম।
আলোচনা সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া শিক্ষা বৃত্তি, এককালিন অনুদান, জরুরী চিকিৎসা, কন্যার বিবাহ, জটিল ও ব্যয়বহুল চিকিৎসার অনুদান হিসেবে ১৭৩ জনকে ১০ লক্ষ ৯৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।











