শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো কুমিল্লা জেলা পুলিশ
নিউজ ডেস্ক: অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে কুমিল্লা জেলা পুলিশ। রবিবার গভীর রাতে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে নগরীর রেলওয়ে স্টেশন, টাউন হল মাঠ, চকবাজার বাস স্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) ও অতিরিক্ত দায়িত্ব (ডিবি) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মো. মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেনসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এসময় জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হোক মানবিক সেতুবন্ধন। এভাবেই মানুষের প্রতিকনকনে শীতের ও ভালোবাসার বহিঃপ্রকাশ।











