48841

কুমিল্লায় ইনার হুইলেৱ শততম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক: বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক নারী স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলেৱ শততম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল জাঁকজমকপূর্ণভাবে পালন করে ইনার হুইল ক্লাব অফ কুমিল্লা। বুধবার (১০ জানুয়ারি) ১৯২৪ সালে ম্যানচেস্টারে গঠিত হয় আন্তর্জাতিক ইনার হইল। শতবর্ষে পদার্পণ করেছে এই আন্তর্জাতিক সংগঠনটি।

এ সংগঠনেৱ রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস, বিশ্বের ১০০ টি দেশে ১৭৭টি ডিস্ট্রিক্ট ও ৪০০০ ক্লাব রয়েছে যার সদস্য এক লক্ষ ২০ হাজার। বাংলাদেশে রয়েছে দুটি ড্রিস্ট্রিক্ট ৩৪৫ও ৩২৮। ড্রিস্ট্রিক্ট ৩৪৫ এর সদস্য ৮ শতাধিক।

ads

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ও ইনার হুইল ক্লাব অফ কুমিল্লার চার্টার প্রেসিডেন্ট ডা. মল্লিকা বিশ্বাস,ভাইস প্রেসিডেন্ট (এক) পিপি মর্জিনা বেগম,ভাইস প্রেসিডেন্ট (দুই) পিপি ফাতেমা তুজ জোহরা,ট্রেজারার পিপি জেসমিন আক্তার,আই এস ও সানজিদা নাবিলা,ইসি মেম্বার ডাক্তার ফারহানা ইয়াসমিন,শাহীন আক্তার,ডাক্তার ইসরাত জাহান ও সদস্য জেসমিন সুলতানা।ইনার হুইল ক্লাব অফ কুমিল্লার চার্টার প্রেসিডেন্ট ডাক্তার মল্লিকা বিশ্বাস ২০২২- ২০২৩ ইনার হুইল বর্ষের ডিস্ট্রিক্ট ৩৪৫ এৱ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

ads
ad

পাঠকের মতামত