48340

কুমিল্লায় ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লায় বর্তমান এমপিসহ ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল রবিবার (১৭ ডিসেম্বর)। এ দিন সকাল থেকে বিকাল পর্যন্ত কুমিল্লা ৯ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান এ তথ্য জানান।

ads

প্রার্থিতা প্রত্যাহার করা ৯ জন হলেন– কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাছিমুল আলম চৌধুরী নজরুল, কুমিল্লা-১ (তিতাস-দাউদকান্দি) আসনের এটিএম ওবায়দুল হক, কুমিল্লা-২ আসনের আব্দুল লতিফ স্বপন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সাদিয়া সাবা, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, কুমিল্লা- ৮ ও ৯ আসনের তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী এবং কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের মো. শহিদুল ইসলাম, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের শাহ আলম মোল্লা।

জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত কুমিল্লার ১১ আসনের বৈধ প্রার্থী ৮৮ জন। আজ নয় জন প্রত্যাহার করেছেন।’

ads

তিনি আরও বলেন, ‘কুমিল্লার ১৭ উপজেলায় ২৬ জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন। ১১ আসনে ১১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন।’

উল্লেখ্য, তফসিল অনুযায়ী, চূড়ান্ত প্রার্থীদের মধ্যে সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

ad

পাঠকের মতামত