48325

বরুড়ায় শ্রদ্ধা ও ভালোবাসায় বিজয় দিবস পালিত

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় বর্নাঢ্য আয়োজনে শ্রদ্ধা আর ভালোবাসায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এ জেড এম শফিউদ্দিন শামীমের নেতৃত্বে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা সদরে এক বিশাল বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বরুড়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। দুপুরে উপজেলার বটতলীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণসহ শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ads

এসব কর্মসূচিতে দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল (অব.) মো. আবু তাহের, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মো. বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মহিলা লীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু, শিলমুড়ি দক্ষিণ ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ভূঁইয়া, আদ্রা ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফরহাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিহির প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত