বিদায় নিলেন বরুড়া থানার ওসি মোঃ ফিরোজ হোসেন
ডেস্ক রিপোর্ট: ২০২৩ সালের ফেব্রুয়ারী মাসের ২৬ তারিখ বরুড়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মোঃ ফিরোজ হোসেন। যোগদানের পর থেকে মানবিক পুলিশি সেবা সর্বস্তরের জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছেন তিনি। বরুড়ায় ৯ মাস ১১ দিন অত্যান্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালনকালে অপরাধ দমনের মাধ্যমে উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে গেছেন। ইতিবাচক কাজের জন্য মানুষের প্রশংসাও পেয়েছেন।
মোঃ ফিরোজ হোসেন কে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় বদলি করে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরীকে বরুড়া থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিদায়কালে ওসি মোঃ ফিরোজ হোসেন সোশ্যাল মিডিয়া ফুসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল নিচে।
প্রিয় বরুড়াবাসী,
আসসালামু আলাইকুম
২০২৩ সালের ফেব্রুয়ারী মাসের ২৬ তারিখ বরুড়া থানায় তারিখ অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। এই সুদীর্ঘ ০৯ মাস ১১ দিন আপনাদের অকুণ্ঠ শ্রদ্ধা, সম্মান,ভালোবাসা থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিচ্ছি।
আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন আমৃত্যু এ স্মৃতি রয়ে যাবে আমার হৃদয়ে।
অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা বিপিএম(বার), পিপিএম, কুমিল্লা জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক শ্রদ্ধেয় পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম(বার) স্যারের প্রতি। যাঁদের চৌকস নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। উনাদের আশির্বাদপুষ্ট দিকনির্দেশনা আমার কর্মজীবনকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছে।
এছাড়াও ধন্যবাদ জানাতে চাই কুমিল্লা জেলা পুলিশের সকল স্যারদেরকে যাঁদের দিকনির্দেশনা ও সহযোগিতা আমার কর্মকাল হয়েছে সাবলীল।
আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নু-এমং মারমা মং সহ বরুড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগন, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বরুড়ার সকল শ্রেণি-পেশার জনগণের প্রতি।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দায়িত্ব পালনকালে বরুড়া থানায় কর্মরত সকল সহকর্মীবৃন্দের প্রতি। আইন শৃঙ্খলা রক্ষাসহ সরকারি সকল দায়িত্ব পালনকালে আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
প্রাণ প্রিয় বরুড়াবাসী, আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার ব্রত নিয়ে এসেছি। বরুড়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আপনাদের নিরাপত্তা বিধানে সর্বাত্মক চেষ্টা করেছি। আমার যা কিছু অর্জন তার সকল কৃতিত্ব আমার সাবেক ও বর্তমান সহকর্মী সহ বরুড়াবাসীর। দায়িত্ব পালনকালে কোনো ত্রুটি থেকে গেলে সকল ব্যর্থতার দায়ভার একান্তই আমার। আপনাদের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে নিয়ে গিয়েছে অনন্য উচ্চতায়। যা কখনো ভুলার নয়। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।আর আমার কোন কাজ এবং চলার পথে কোন ভূল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আমার পরবর্তী কমস্থল অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, কুমিল্লা।









