48086

তিতাসের মাছিমপুরে রাধামাধব মন্দিরের উদ্যোগে ৩২ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম মহাযঞ্জ

তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাসের মাছিমপুরে শ্রী শ্রী রাধামাধব মন্দিরের উদ্যোগে ৩২ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম মহাযঞ্জ ও শ্রী শ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে।

বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় ৩২ প্রহরব্যাপী ১৪তম বার্ষিক হরিনাম মহাযজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন গত ১৬ অগ্রহায়ণ রবিবার হতে আরম্ভ হয়েছে।
অনুষ্ঠানের মূল আয়োজক কাতার প্রবাসি বিশিষ্ট সমাজসেবক বাবু হারাধন রায়।
সভাপতিত্ব করবেন বাবু সুশীল চন্দ্র রায়। সার্বিক সহযোগিতায় অরুণ দাশ।
মূল অনুষ্ঠান শুরু হবে আগামী ১৯ অগ্রহায়ণ বুধবার সন্ধ্যা ৭ ঘটিকা থেকে।  নামযজ্ঞের মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে। অধিবাস কীর্তন  পরিবেশন করবেন নরসিংদীর শ্রী নিউটন দেবনাথ লিটন। ২০ অগ্রহায়ণ বৃহস্পতিবার অরুণোদয় হতে ২৩ অগ্রহায়ণ রবিবার পর্যন্ত ৪ দিন ব্যাপি হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে শ্রীনাম সুধা পরিবেশন করবেন খুলনার প্রভু নিতাই সম্প্রদায়, কুষ্টিয়ার শচীনন্দন সম্প্রদায়, মাদারীপুরের সুধারাম সম্প্রদায়, কুমিল্লার বেদবাণী সম্প্রদায়,  খুলনার রিনা মিনা অষ্টসখী সম্প্রদায়  ও গোপালগঞ্জের মা আনন্দময়ী সম্প্রদায়।
২৩ অগ্রহায়ণ রবিবার কীর্তন চলাকালীন দ্বি-প্রহরে হবে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ। ২৪ অগ্রহায়ণ সোবার দিবারাত্রি শ্রী শ্রী  রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন। পরিবেশনায় ভারতের নবদীপের শ্রীমান জগন্নাথ ঘোষ, নাটোরের শ্রীমতি সুকৃতি মোহন্ত ও নওগাঁর শ্রীমতি অনুরাধা মোহন্ত প্রমূখ।
কীর্তন চলাকালীন দিবা-রাত্রি প্রসাদের সুব্যবস্থা রয়েছে।  শ্রী শ্রী রাধামাধব মন্দির পরিচালনা করছেন, নোয়াখালীর পরিমল দাস ব্রহ্মচারী। শুরুতে শ্রীমদ্ভাগবত পাঠ করেন মাদারীপুরের গোপীনাথ গোস্বামী, কুমিল্লা জাহাপুরের শ্রী অমৃত লাল গোস্বামী, ময়মনসিংহের শ্রী সুভাষ গোস্বামী ও নারায়ণগঞ্জের শ্রী রমেশ দাস প্রমূখ।

ads
ad

পাঠকের মতামত