48050

সৌদি আরব ও ইউএই সফরে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহেই তার এই সফর অনুষ্ঠিত হবে।

সোমবার পুতিনের সহযোগী ইউরি উশাকভের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে রুশ বার্তা সংস্থা তাস।

ads

উশাকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন প্রথমে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন এবং তারপর সেখান থেকে সৌদি আরব যাবেন। সেখানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পুতিন।

তিনি আরও বলেন, আমি আশা করি, সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে রুশ প্রেসিডেন্টের খুব জরুরি বিষয়ে আলোচনা হবে, যেটিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি।

ads

পুতিনের এই সফরের খবর এমন এক সময়ে সামনে এলো, যখন জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানিকারী দেশসমূহের জোট ওপেক প্লাস স্বেচ্ছায় দৈনিক তেল উৎপাদন কমাতে সম্মত হয়েছে। আমিরাত ও সৌদি আরবের পাশাপাশি রাশিয়ারও ওপেক প্লাসের সদস্য।

এর আগে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে চলতি বছরের মার্চ মাসে রুশ পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ কারণে বিশ্বের অনেক দেশে গ্রেপ্তারের ঝুঁকিতে রয়েছেন পুতিন। তবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আইসিসির সদস্য রাষ্ট্র না হওয়ায় এ নিয়ে ভাবছে না ক্রেমলিন।

ad

পাঠকের মতামত