48019

মোদির সঙ্গে সেলফি মেলোনির, ছবির নাম দিলেন ‘মেলোডি’

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক জলবায়ু সম্মেলন সিওপি-২৮-এ সাক্ষাতের পর একটি সেলফি তুলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

ads

প্রতিবেদনে বলা হয়েছে, মোদির সঙ্গে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। তিনি ক্যাপশনে লেখেন, “সিওপি২৮-এ ভাল বন্ধুরা। #মেলোডি।

মেলোনির ইনস্টাগ্রাম পোস্টে মোদির সঙ্গে তার ছবি ভাইরাল হয়েছে। অন্যদিকে, মোদি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘সিওপি-২৮ সামিটের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ হলো। মজবুত ভবিষ্যৎ ও সমৃদ্ধি পেতে ইতালি ও ভারতের যৌথ উদ্যোগে আমি বিশ্বাস করি।’

ads

সামাজিক যোগাযোগমাধ্যমে মেলোনির ছবিটি এখন পর্যন্ত এক কোটি ৭০ লাখ বার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ১ লাখ ৬৯ হাজারের বেশি।

এর আগেও জি-২০ সম্মেলনে নজর কেড়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি ছবি। সেখানে তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো।

ad

পাঠকের মতামত