কুমিল্লার পদুয়ার বাজার থেকে ৩৬ কেজি গাঁজাসহ আটক ৪
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় (১৬ নভেম্বর) রাতে পৃথক অভিযান পরিচালনা করে ৩৬ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম।
গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন ঝিনাইদহ জেলার সদর থানার ব্যাপারীপাড়া গ্রামের মোঃ হাশেম আলী এর ছেলে মোঃ আশরাফুল, একই থানার নতুন কোর্ট পাড়া গ্রামের মোঃ হুমায়ুন কবির এর ছেলে মোঃ মুক্তার হোসেন, গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার কানুড়িয়া গ্রামের মোঃ জহুর আলী শেখ এর ছেলে মোঃ সুমন শেখ (২৪) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার খাসেরহাট (মিস্ত্রিপাড়া) গ্রামের ফাইজ উদ্দীন এর ছেলে মোঃ মুকুল (২৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় (১৬ নভেম্বর) রাতে অভিযান পরিচালনা করে মোঃ আশরাফুল, মোঃ মুক্তার হোসেন, মোঃ সুমন শেখ কে ২২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
একই স্থানে (১৬ নভেম্বর) রাতে পৃথক অভিযানে মোঃ মুকুল কে ১৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











