সুশিক্ষার মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: প্রাণ গোপাল দত্ত এমপি
এন.সি জুয়েল: কুমিল্লার চান্দিনায় অভিভাবক,মা সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, ‘শিক্ষার কোন বিকল্প নেই। সুশিক্ষার মাধ্যমেই জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয় মাঠে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিকরণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয় ও পশ্চিম কৈলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ওই অভিভাবক, মা সমাবেশ ও মতবিনিময় সভা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মাদের গুরুত্ব অত্যন্ত বেশি।একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট শির্ক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক।ছোট শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে।তাই প্রাথমিক শিক্ষায় মা সমাবেশ, উঠান বৈঠক, হোম ভিজিট গুরুত্ব দেয়া হচ্ছে।সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজালাল, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান।
এসময় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খলিলুর রহমান পলাশ ডাক্তার এর সভাপতিত্বে এবং পশ্চিম কৈলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি যুবলীগ নেতা মো. সালামত উল্লাহ খোকন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- জোয়াগ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আব্দুল আউয়াল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সওদাগর, ইউনিয়ন যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম বিজয়, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান রাসেল, ছাত্রলীগ নেতা রাজিব দত্ত, আল আমিন প্রমুখ।
এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, লক্ষীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ ওয়াজেদী, বিদ্যালয়গুলোর শিক্ষক, অভিভাবক, আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









