47556

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

সৌরভ মাহমুদ হারুন: বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ অবরোধের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় মহাসড়কে এ শান্তি উন্নয়ন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন এবং বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক এর নেতৃত্বে দফায় দফায় মিছিল অনুষ্ঠিত হয়।

ads

মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ শহীদুল্লাহর পরিচালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ করিম মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পার্থ সারথি দত্ত, এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক আশিকুন্নবী বাপ্পী, শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমেদ, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি নির্মল পাল, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অরুণ কুমার পাল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন কবির খোরশেদ আলম।

ads

অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান খন্দকার সেলিম, সদস্য শাহ আলম, দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন পাপ্পু, সাধারণ সম্পাদক মোঃ মহসিন রহমান, সহ-সভাপতি ইমাম হোসেন মুন্সী, যুবলীগ নেতা ও ভিক্টোরিয়া কলেজের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, মাইনুল হাসান, মোকাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মাসুদ রানা, প্রভাষক আল আমিন, জেলা ছাত্র লীগ নেতা ওমর ফারুক মিয়াজী, দক্ষিণ ছাত্র লীগ নেতা রাশেদুল ইসলাম সুমন, শাহ আলম মেম্বার, তানভীর আহমেদ বায়েজিদ, জাকির হোসেন মেম্বার, জসিম উদ্দিন মেম্বার, সঞ্জয় কুমার ভৌমিক, মাসুদ খান, আবু মুছা খান, মোকাম ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান সোহেল, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রাসেল, ছাত্র লীগ নেতা রুবেল, সোহাগ।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত