47420

উষসী পরিষদের আলোচনা ও কবিতা পাঠের আসর

নিউজ ডেস্ক: কুমিল্লায় সাংস্কৃতিক সংগঠন উষসী পরিষদের আয়োজনে, দোয়া মোনাজাত,কবিতা আবৃত্তি ও আলোচনা সভা

অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) রাত ৮টায় নগরীর মনোহরপুরের রেইনড্রপ চাইনিজ রেস্টুরেন্টে কুমিল্লায় উষসী পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ads

সংগঠনের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান চৌধুরী ফারুক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন আহম্মদ, অধ্যক্ষ মোহাম্মদ শফিকুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি মোঃ ইউনুছ, অধ্যাপিকা সালমা আক্তার, মোঃ এমদাদুল হক প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন, কবি ও লেখক আহমেদ কবির, ড. উত্তম কুমার মজুমদার, রীতা রানী সরকার,জামাল উদ্দিন দামাল,
মনিরুল ইসলাম মাস্টার, আজাদ সরকার লিটন, এ কে এম জসিম উদ্দিন প্রমুখ।

ads

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রমিজ খানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য মোঃ আবদুল আউয়াল সরকার।

এসময় উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, শেখ ফরিদ আহমেদ, মোঃ মজিবুল হক দুলাল, নাসির আহমেদ বাদল, কার্তিক কুমার সাহা, তানজিনা ইয়াসমিন তন্নি, মাহমুদা আক্তার, জামাল উদ্দিন দামাল, মু. এহতেশামুল আরেফীন (রুমেল), দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জসিম উদ্দিন চাষী, সাংবাদিক আরিফ আজগর, শ্যামল বড়ুয়া ববি, মহিম উল্ল্যাহ চৌধুরী টিটু, মোঃ তফাজ্জল হোসেন, অচিন্ত্য দাস টিটু, জাহিদুর রহমান মামুন, মোঃ মাহাবুব আলম বাবুল, মোঃ সফিউল্যাহ পলিন, ডাঃ সুমাইয়া রহমান প্রমুখ।

ad

পাঠকের মতামত