47326

বুড়িচংয়ে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে সাজ্জাদ হোসেনের গণমিছিল ও পথসভা

এন.সি জুয়েল: বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে গোবিন্দপুর বাজারে কয়েক হাজার নেতাকর্মীর সমন্বয়ে বুড়িচং-রামপুর সড়কে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। পরে পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্লা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেনের পক্ষে সকল নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

ads

পথসভায় বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা মোঃ হাসান।

ads

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য তারেক হায়দার,বাকশীমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল করিম,ভারেল্লা(দ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ওমর ফারুক,বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন।আরোও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ আহমদ, বাকশীমুল ইউনিয়ন আওয়ামীলীগের নেতা জয়নাল হোসেন শামীম, বুড়িচং উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভারেল্লা উঃ যুবলীগ নেতা মাসুদজ্জামান মাসুম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি যুবলীগ নেতা জসিম উদ্দিন, সাবেক কুমিল্লা জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য লাভলী আক্তার, এরশাদ হোসেন মেম্বার, সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ ইমন, যুবলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ, মৎস্যজীবি লীগের সভাপতি আইয়ুব নবী, সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কামারুজ্জামান, যুবলীগ নেতা সফিকুর রহমান, আরিফ খান, কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার সোহেল আহমেদ, হাবিবুর রহমান হাসান, বাকশীমূল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল আহমেদ বাবুল,ছাত্র লীগ নেতা আসিফ, তোফায়েল, ইসরাফিল, আলমগীর, শরীফ, রাজিব, রকি, রাহাত প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ad

পাঠকের মতামত