47275

কুমিল্লার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনে মেয়র রিফাত

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা নগরীর বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। দুর্গা পুজার মহা নবমী‘র দিন বিভিন্ন মন্ডপ পরিদর্শন শেষে রাত ১০টায় শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মাতা মন্দিরে আসেন।

ads

এসময় তিনি পুজা মন্ডপ কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। সুষ্ঠভাবে এবং নির্বিগ্নে দুর্গোৎসব আয়োজন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ads

এসময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আতিকুর রহমান আব্বাসী, কুসিক প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী, কেটিটিসি লিমিটেডের চেয়ারম্যান জুনায়েদ শিকদার তপু, শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মাতা মন্দির কমিটির অজয় সাহা, মহানগর যুবলীগ নেতা ঝুনু বড়ুয়া, ইউনিলিভার বিডি লিমিটেডের ম্যানেজার অমিতাভ হালদার, ব্যবসায়ী প্রদীপ ঘোষ, পার্থ প্রতীম সেন গুপ্ত, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে. এম. আবদুল কাইয়ুম ফারুক, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক গৌতম ঘোষ, মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিহানুক, শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মাতা মন্দির কমিটির বিজয় সাহা, লিটন সাহা, বিষ্ণ চক্রবর্তী, দয়াল পাল, অন্তু চক্রবর্তী, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহাবুব হোসেন সহ পূজা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত