বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন মোদি-মমতা
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ দেশজুড়ে পালিত হচ্ছে বিজয়া দশমী। এবার মা দুর্গার বিদায়বেলা। দেবীর বিসর্জনের পাশাপাশি দেশজুড়ে দশেরাও পালন করা হবে। একাধিক জায়গায় রাবনবধ করা হবে। দশমী ও দশেরা উপলক্ষ্যে মঙ্গলবার এক্স হ্যান্ডেলে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। আবার রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বিজয়ার শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘সমস্ত ভাইবোনকে হার্দিক শুভেচ্ছা জানাই দশমীর এই পবিত্র মুহূর্তে।’
প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এই পবিত্র উৎসব সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ ও জীবনে যা কিছু ভালো-শুভকে গ্রহণ করার বার্তা দেয়। সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা।‘
পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা। অধর্মের অন্ধকার যতই গাঢ় হোক না কেন, সত্যের উপরে ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন। পাপের উপরে পুণ্যের জয়ের প্রতীক বিজয়া দশমী হল এমন একটি উৎসব যা আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। শ্রী রাম সকলকে আশীর্বাদ করুক। জয় শ্রী রাম।’











