কুমিল্লা সার্জিক্যাল কেয়ার এর উদ্বোধন
নিউজ ডেস্ক: কুমিল্লায় সার্জিক্যাল কেয়ার এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বেলা ১২টায় কুমিল্লা মহানগরীর ঝাউতলায় অবস্থিত “কুমিল্লা সিটি স্ক্যান, এমআরআই এন্ড স্পেশালাইজড ডায়াগনষ্টিক সেন্টারের” ২য় তলায় (মুন হসপিটালের বিপরীতে) কুমিল্লা সার্জিক্যাল কেয়ার এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন কুমিল্লা বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) সভাপতি ডাঃ আবদুল বাকী আনিস।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা প্রাইভেট ক্লিনিক ওর্নাস এসোসিয়েশনের সহ সভাপতি ডাঃ মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক রইস আবদুর রব, সহ সাধারণ সম্পাদক ডাঃ আলী নূর, ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, ডাঃ রাসেলসহ অন্যান্য ব্যক্তিবর্গগন।
উক্ত প্রতিষ্ঠানটি সকল প্রকার হসপিটাল সামগ্রী, সার্জিক্যাল আইটেম, প্যাথোলজীর আইটেম,ওটি সামগ্রী, অর্থোপেডিকস আইটেমসহ হসপিটাল রিলেটেড সকল মেশিনপত্র এর পাইকারি ও খুচরা বিক্রয় কেন্দ্র।











