মুজিবুল হকের জনসভা সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রমে আরশ মজুমদারের বিশাল শোডাউন
মোঃ সফিউল আলম: জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নে শনিবার বিকালে বিশাল জনসভা সফল করার লক্ষ্যে ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির আগমন উপলক্ষে শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ঘোলপাশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ৩শ’ মোটরসাইকেল নিয়ে গণসংযোগ করেন চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার।
গণসংযোগকালীন উল্লেখ যোগ্যদের মধ্যে ছিলেন, ঘোলপাশা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এ কে খোকন, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাছুম বিল্লাহ, ৭নং ওয়ার্ড মেম্বার নুরুল বাহার, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কাদির, ঘোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার মোল্লা ও আলা উদ্দিন প্রমুখ।
চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার সাংবাদিকদের জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি মহোদয় আগমন উপলক্ষে নৌকার বিজয় নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের প্রচার প্রচারণার মধ্যে দিয়ে আমরা গণসংযোগ করে যাচ্ছি।









