47174

দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১শ’ পিছ ইয়াবাসহ আটক ২

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই কাজী হাসান উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মোকাম ইউনিয়নের চাঁনগাছা গ্রামের প্রফেসর মনির হোসেন এর বাগানে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১শ’ পিছ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের বৃত্তিতে এস আই কাজী হাসান উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কাবিলা- চাঁনগাছা প্রফেসর মনির হোসেন এর বাগানে অভিযান চালিয়ে মাদক ক্রয় বিক্রয়ের সময় ১শ’ পিছ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ময়নামতি ইউনিয়নের ডুবাইচর গ্রামের ফজর আলীর ছেলে মোঃ মামুনুর রশীদ (২৮) একই গ্রামের মধ্য পাড়ার আবদুল আজিজ এর ছেলে মোঃ আলম মিয়া (৩৫)।
এ ঘটনায় বুড়িচং থানার পুলিশ শুক্রবার মাদক আইনে মামলা দায়ের করে আসামীদের জেল হাজতে প্রেরণ করে।

ad

পাঠকের মতামত