কুমিল্লা মেডিকেলে সাফিয়া বেগম নামের এক নারীর মৃত্যু
নিউজ ডেস্ক: কুমিল্লা-নোযাখালী মহাসড়কের বিজয়পুর বাজারে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় অসুস্থ হয়ে রাস্তার পাশে কাতরাচ্ছিল সাফিয়া বেগম (৫৯) নামের এক নারী। খবর পেয়ে সেখানে উপস্থিত হন সদর দক্ষিন মডেল থানা পুলিশের একটি দল। পরে তারা ফায়ার সার্ভিসের একটি এম্বুলেন্সের মাধ্যমে অসুস্থ নারীটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে ঐ নারী।

সদর দক্ষিণ মডেল থানার এস আই মামুন জানান, বিকেল সাড়ে ৪টায় বিজয়পুর বাজারের রাস্তার পার্শ থেকে অজ্ঞাত অসুস্থ এক নারীকে এম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তার কাপড়ে পোঁচানো থাকা ন্যাশনাল আইডি কার্ড থেকে পরিচয় পাওয়া গেছে। তিনি কুমিল্লা নগরীর মুরাদপুর (পশ্চিম কাটাবিল) এলাকার আন্সর আলীর কন্যা সাফিয়া বেগম (৫৯)। পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে। লাশটি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।









