বীর মুক্তিযোদ্ধা রাখালের মুখে হাসি ফোটালেন কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা দেবিদ্বার উপজেলার হোসেনপুর এলাকায় (৬ অক্টোবর) সকালে বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহাকে দেখতে যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
রাখাল চন্দ্র নাহারকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক বীর নিবাস এবং আর্থিক সহযোগিতা তুলে দেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও কৃষক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
এসময় ইউপি চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মিথ্যা মামলায় রাখাল চন্দ্র নাহার ফাঁসি হলে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার ফাঁসি মওকুফের জন্যে সরকারের সাথে নানা দেন – দরবার ও আন্দোলনের প্রেক্ষিতে রাখাল চন্দ্র নাহার ফাঁসির দণ্ড মওকুফ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবং তারই প্রচেষ্টায় রাখাল চন্দ্র নাহা সদ্য মুক্তি পান।











