45859

বরুড়ায় জমি নিয়ে বিরোধে দুই জন খুন

নিউজ ডেস্ক: কুমিল্লার বরুড়া উপজেলার ঝালগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধে প্রথমে প্রতিপক্ষের হাতে একজন মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আরেকজন খুন হন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন ঝালগাঁও গ্রামের খোরশেদ আলম ও আবদুস সাত্তার। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তারা হলেন- নিহত খোরশেদের আত্মীয় মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ। গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন।

ads

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, শুনেছি সাত্তারের একটি জমি নিয়ে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এ ঘটনায় আদালতে একটি মামলাও চলমান। গত শুক্রবার সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির বাধা দেয়। এ সময় সাত্তারের সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতাড়ি আঘাত করেন। তখন হাসপাতালে নেয়ার পথে মারা যান খোরশেদ। এ খবর শুনে জয়নালের লোকেরা এসে সাত্তারকে এলোপাতাড়ি পিটুনি দিলে সে ঘটনাস্থলে মারা যায়।

 

ads
ad

পাঠকের মতামত