45793

কাজী শাহেদ আহমেদ ছিলেন আধুনিক সাংবাদিকতার উজ্জ্বল মানুষ: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক: বাংলাদেশে আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক, শিল্পপতি কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৮ জুলাই) বাংলা ট্রিবিউনে পাঠানো শোকবাণীতে এ কথা বলেন তিনি। এদিন রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বাণীতে মির্জা ফখরুল উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের মুক্ত চিন্তার আকাঙ্ক্ষা ধারণ করে নব্বইয়ের দশকে আধুনিক সাংবাদিকতার উজ্জ্বল মানুষ ছিলেন কাজী শাহেদ আহমেদ। আমি দৈনিক আজকের কাগজ পত্রিকা’র প্রকাশক ও সম্পাদক এবং জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ads

তিনি শোকবাণীতে উল্লেখ করেন, কাজী শাহেদ আহমেদ একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি একজন যোগ্য পিতাও। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তার পরিবারকে শোক কাটিয়ে উঠার শক্তি দিন।

ads
ad

পাঠকের মতামত