45735

কুমিল্লায় গাঁজা ও বিদেশী মদসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লায় গাঁজা ও বিদেশী মদসহ আটক ১কুমিল্লায় ১৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং ৩ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ২৬ আগস্ট রবিবার রাতে জেলার চৌদ্দগ্রাম থানার সৈয়দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নোয়াপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ আঃ রহিম (২৮)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত