চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মির্জা ফখরুল
নিউজ ডেস্ক: চিকিৎসা নিতে সিঙ্গাপুর গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্ত্রীসহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসার ফলোআপের জন্যই সিঙ্গাপুর যেতে হয় তাকে।
এর আগে মির্জা ফখরুলও জানিয়েছিলেন, নতুন করে শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে তার। এ কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে।
সম্প্রতি তার স্ত্রী রাহাত আরা বেগমের একটি অস্ত্রোপচার হয়েছে। তিনিও চিকিৎসার জন্যই সিঙ্গাপুর যাচ্ছেন।









