45595

গ্রেনেড হামলা দিবসে বেলজিয়াম আ.লীগের সভাপতি বজলুর রশীদ বুলুর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ

মোঃ সফিউল আলম: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামীলীগের অনেক নেতাকর্মী ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার হয়, ২১শে আগস্টের এই গ্রেনেড হামলার প্রতিবাদ জানিয়ে ও আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশীদ বুলু। সোমবার (২১ আগস্ট) সকালে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর ইউনিয়ন কাদঘর ওনার নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বজলুর রশীদ বুলু বক্তব্যে বলেন ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ছিলেন তারেক জিয়া। আর তাই শুধু ১৯ জনের ফাঁসিই যথেষ্ট নয় বরং তাকে দেশে ফেরৎ এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। ১৮ বছর আগে এ হামলা ছিল দেশকে রাজনৈতিক নেতৃত্বশূন্য করার ঘৃণ্য অপচেষ্টা। ভয়াল ২১ আগস্টে গ্রেনেডের আঘাতে প্রকম্পিত হয়েছিল মহানগরী ঢাকা, বাকরুদ্ধ হয়েছিল গোটা দুনিয়া। ১৮ বছর পর এসেও সেদিনের সেই নারকীয় হামলার স্মৃতি চোখে ভাসে অনেকে আঁতকে ওঠেন আনমনেই। সেই হামলায় শহীদদের পাশাপাশি আহতদের স্মরণে তাই বাংলাদেশের সকল জেলা উপজেলায় মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে আমরা দিবসটি পালন করে যাচ্ছি। পলাতক আর দেশান্তরী নেপথ্যের কুশীলবদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান তিনি।

ads

বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও পৌরসভা যুবলীগ নেতা বিল্লাল হোসেন এর সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন বি এস সি খলিলুর রহমান, শুভপুর ইউনিয়ন যুবলীগ নেতা জসিম উদ্দিন, আবুল কাশেম, হাফেজ মাওলানা আবুল কালাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত