45563

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে এমপি সীমার আয়োজনে দোয়া ও আলোচনা সভা

নিউজ ডেস্কঃ সোমবার (২১ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমার উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যাকারীদের বিচার চেয়ে কুমিল্লা নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সিকদার। এ সময় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ads

আলোচনা সভা শেষে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ads
ad

পাঠকের মতামত