45270

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর চৌমুহনী এলাকায় (১০ আগস্ট) বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি, ঢাকার মোহাম্মদপুরের মৃত. লিয়াকত হোসেনের ছেলে শাখাওয়াত হোসেন রনি (৩৭)।

ads

১১ আগস্ট কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত