কুমিল্লায় রোটারির উদ্যোগে দুঃস্থ মা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
নিউজ ডেস্ক: কুমিল্লায় দুঃস্থ মা ও শিশুদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে নগরীর ২০নং ওয়ার্ড দিশাবন আশ্রয়ণ প্রকল্পে এ অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অব কুমিল্লা সিটি।

রোকেয়া স্পেশালাইজড হসপিটাল এর সার্বিক সহযোগিতায়, রোটারি ক্লাব অব কুমিল্লা সিটির বিশেষজ্ঞ চিকিৎসকগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুগী দেখেন। দিশাবন আশ্রয়ণ প্রকল্প এলাকার প্রায় তিন শতাধিক দুঃস্থ নারী ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় রোটারি ক্লাব অব কুমিল্লা সিটির সম্মানিত সভাপতি রোটারিয়ান এম.কে.রহমান জনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সম্মানিত গভর্নর রোটারিয়ান ইন্জিনিয়ার মোঃ মতিউর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান পিপি রইস আব্দুর রব, রোটারি ক্লাব অব কুমিল্লা সাউথ এর ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম, রোটারি ক্লাব অব কুমিল্লা সিটির সেক্রেটারি মোঃ নাসির উদ্দিন লিংকন, প্রোগ্রাম চেয়ারম্যান ডাঃ খুশবুল জান্নাত, কো-চেয়ারম্যান পিপি. ডাঃ রাসেল আহমেদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ডাঃ আতোয়ার রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ হাসান আসিফ চৌধুরী, প্রেসিডেন্ট নমিনি মোঃ আব্দুল কাদের ভূঁইয়া, ট্রেজারার মোঃ ইমাম হোসেন ইমন, রোটারিয়ান আব্দুস সালাম, রোটারিয়ান আতাউর রহমান জুয়েল।

বক্তারা বলেন, রোটারি একটি আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন। সংগঠনের মূলমন্ত্র হচ্ছে-নিঃস্বার্থে অন্যের সেবা করা। মানবতার সেবার চেয়ে বড় কোন ইবাদত নাই। রোটারি ক্লাব কার্যক্রম শুরুই করেছিল স্বাস্থ্য সেবা দিয়ে। জুলাই মাস হচ্ছে রোটারী ঘোষিত মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা মাস। এই এলাকায় অনেক দুঃস্থ মা এবং শিশুরা রয়েছে। এ জন্য আমরা এ এলাকাকে বেছে নিয়েছি। আমাদের জনকল্যাণ মূলক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।









