হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীদ্বার পৌর শাখার আহবায়ক কমিটি: পিন্টু আহ্বায়ক, এড.সুদীপ সদস্য সচিব
নিউজ ডেস্ক: পিন্টু কুমার সাহাকে আহবায়ক ও এডভোকেট সুদীপ চন্দ্র রায়কে সদস্যসচিব করে ১৫ সদস্য বিশিষ্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীদ্বার পৌরশাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৩ জুলাই দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি বাবু অনিল চক্রবর্তীর সভাপতিত্বে এবং ঐক্য পরিষদের কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবু বিকাশ কুমার দাশের উপস্থিতিত্বে এই কমিটি গঠন করা হয়।
ads
কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম আহ্বায়ক পদে মানিক চন্দ্র রায়, সনজিত চন্দ্র দে ও শেখর মজুমদার বিপ্লব, যুগ্ম সদস্য সচিব পদে ভজন কুমার সাহা, সুখদেব রায় ও প্রনব চন্দ্র দাস এবং সদস্য পদে রয়েছেন রমর চন্দ্র দাস, রিপন চন্দ্র দত্ত, শয়ন চন্দ্র দাস, গৌতম চন্দ্র সাহা, সুশীল কর্মকার, মানিক সাহা ও প্রবন কুমার ব্রক্ষ।
ads









