44966

রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর এর নিয়মিত সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: শুক্রবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেলো রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর এর নিয়মিত সভা ও ক্লাব এসেম্বলি। চলতি রোটারী বর্ষের সভাপতি রো. শাকিল মিয়াজীর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়।

এরপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়া হয় এবং রোটার‍্যাক্ট প্রত্যয় পাঠ করা হয়। এসময় সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীত ও প্রত্যয়ের প্রতি সম্মান জানান।

ads

পরিচিত পর্ব এবং আগত অতিথিদের স্বাগত বক্তব্য শেষে শুরু হয় এসেম্বলি পর্ব। ক্লাব এসেম্বলিতে সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের
প্রতিষ্ঠাতা আরসিসি ও কুমিল্লা আইডিয়াল কলেজের সম্মানিত অধ্যক্ষ রোটারীয়ান মহিউদ্দিন লিটন। ২০১৮-১৯ রোটারী বর্ষের সম্মানিত ডিআরআর রোটারীয়ান নাফিজুল আলম
বাঁধন, রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর এর অতীত সভাপতি এবং ক্লাব ট্রেইনার রো. আবু নেছার উদ্দিন, অতীত সভাপতি ও ক্লাব ট্রেইনার রো. সালাম সামী।

সেশন স্পিকার হিসেবে এমএসবি ইন্সটিটিউট অব ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি এর পরিচালক ও সহকারী অধ্যাপক রোটারীয়ান হাসানুজ্জামান হাসান থাকার কথা থাকলেও
ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন।

ads

বিভিন্ন পদে নতুন দায়িত্বপ্রাপ্ত বোর্ড সদস্যদের দায়িত্ব সম্পর্কে
অবগত করার উদ্দেশ্যেই আয়োজন করা হয়ে থাকে ক্লাব এসেম্বলি। যাতে করে সবাই নিজেদের কাজগুলো সম্পর্কে জানতে ও বুঝতে পারে। উক্ত সভা ও এসেম্বলিতে আরো
উপস্থিত ছিলেন মহানগর ক্লাবের অতীত সভাপতি ও বর্তমান রোটারী বর্ষের ডেপুটি ডিস্ট্রিক্ট রোটার‍্যাক্ট রিপ্রেজেন্টেটিভ রো. পিন্টু চন্দ্র সরকার, অতীত সভাপতি ও জোনাল রিপ্রেজেন্টেটিভ টিটু মজুমদার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন চলতি
রোটারী বর্ষের ডিআরআর ফাউন্ডেশন কমিটির সম্মানিত সদস্য রো. তাজুল ইসলাম সোহেল, এডিশনাল চীফ ডিস্ট্রিক্ট ট্রেইনার রো. মোফাজ্জল হোসেন রনি, চীফ এইড টু ডিআরআর
মাসুমুল বারী কায়সার, রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ শারাফাত সেজান, রোটার‍্যাক্ট ক্লাব অব ময়নামতির সভাপতি রো. নাজমুল হুদা সোহাগ, সচিব রো. হাসান তারেক, রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের ভাইস প্রেসিডেন্ট মো: রাব্বী খন্দকার হৃদয়, জয়েন্ট সেক্রেটারি রো. সবুজ মজুমদার, ক্লাব সার্ভিস ডিরেক্টর রো. আব্দুস সালাম, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রো. সাফায়েত হোসেন, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রো. মোঃ আজহার মাহমুদ আসিফ, ফিন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর রো. ইমাম হোসেন ইমন, ট্রেজারার রো. মাহমুদা নূর জান্নাত। পরবর্তী মিটিং এ আসবার আমন্ত্রণ জানিয়ে সভাপতি মিটিং এর মুলতবী ঘোষণা করেন। মিটিং ও এসেম্বলি সম্পন্ন করে বৃক্ষ রোপণ প্রজেক্ট করা হয়।

ad

পাঠকের মতামত