পাঁচথুবী ইউপিতে সীমা এমপির গণসংযোগ ও পথসভা
নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা আদর্শ সদরের পাঁচথুবী ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছে জাতীয় সংসদের প্যানেল স্পিকার আনজুম সুলতানা সীমা এমপি।
শুক্রবার পাঁচথুবী ইউনিয়নে দিনব্যাপী এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় আনজুম সুলতানা সীমা এমপি প্রধান অতিথি’র বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষনা উপ কমিটির সদস্য এডভোকেট আনিসুর রহমান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার, সিটি কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলর আব্দুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জসিম খান, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, মাসুদুল ইসলাম বাবু, হাবিবুল্লাহ সেলিম, ১নং কালিবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হক, ২নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম, ৪নং আমরাতলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তহিদুর রহমান নাঈম, ৬নং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা একেএম শামীম আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক আহমে, জালাল উদ্দিন, মোহাম্মদ আজম রানা।
সভাপতিত্ব করেন কোতয়ালী থানা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন ভূঁইয়া।
সভা পরিচালনা করেন ৫নং পাচথুবী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ মাইনুল হাসান।









