এহতেশামুল হাসান রুমির গণসংযোগ ও লিফলেট বিতরণ
নিউজ ডেস্ক: কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে সরকারের ১০টি মেগা প্রকল্প ও উন্নয়ন কার্যক্রম প্রচারে গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বিকালে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহসম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নয়কামতা এলাকাবাসীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি।

সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোঃ লাল মিয়া এবং পরিচালনা করেন সাঈদুর রহমান। বক্তব্য রাখেন ইউপি সদস্য অহিদুর রহমান, ইন্দ্রজিৎ ভৌমিক, শাহাদাত হোসেন, ইকবাল হোসেন, তোফাজ্জল হোসেন, মোস্তফা কামাল ভূইয়া, মোঃ রাসেল সারওয়ার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এহতেশামুল হাসান ভূইয়া রুমি বলেন, আপনারা জানেন বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশে সরকারের ১০টি মেগা প্রকল্প ও উন্নয়ন কার্যক্রম আপনাদের মাঝে প্রচার করতে এসেছি এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন দ্বাদশ নির্বাচনে প্রার্থীর বিষয়ে ইতিমধ্যে বলেছেন, মাঠের শত ফুলের মধ্যে যে ফুলটি সব থেকে সুন্দর সেটি তিনি বেছে নেবেন। সেই সুন্দর ফুলটি হওয়ার জন্য আমি কাজ করে যাচ্ছি। আশা করছি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে আমাকে দলীয় মনোনয়ন দেবেন। তিনি সুযোগ দিলে বুড়িচং–ব্রাহ্মণপাড়ার উন্নয়নের রূপকার, গণ মানুষের নেতা সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আব্দুল মতিন খসরুর অসমাপ্ত কাজ গুলো আমি সমাপ্ত করব।










