গ্রেপ্তারের শঙ্কায় ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন আইনসভা ভবন ক্যাপিটল হিলে দাঙ্গা তদন্তে এবং ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার দায়ে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে তিনি মনে করছেন।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প বলেছেন, গত রবিবার রাতে সরকারি বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ তাঁকে জানিয়েছেন, তাঁকে লক্ষ্য করে তাঁদের তদন্ত চলছে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে ট্রাম্প দাবি করেন, তাঁকে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ট্রাম্প ৬ জানুয়ারির ঘটনার গ্র্যান্ড জুরি তদন্তের লক্ষ্যবস্তু।
ads
তাঁকে গ্র্যান্ড জুরির কাছে আত্মসমর্পণের জন্য চার দিন সময় দেওয়া হয়েছে। কার্যত যার অর্থ গ্রেপ্তার ও অভিযোগনামা দায়ের।
সূত্র : আলজাজিরা
ads










