44709

এরদোগানের দোহা সফর: যৌথ ঘোষণায় যা বলল কাতার-তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় রাষ্ট্র কাতার সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার দোহা সফর করেন তুর্কি নেতা। এর পর একটি যৌথ বিবৃতি দিয়েছে দুই দেশ। এতে তুরস্ক ও কাতার বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে বলে জানানো হয়।

তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কৌশলগত সম্পর্ক এবং রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে এবং দুই দেশের বিজ্ঞ নেতাদের নির্দেশনার ভিত্তিতে, আমরা বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় সাধনের জন্য আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। দুই ভ্রাতৃপ্রতিম দেশ ও জনগণের স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ধারাবাহিকতা নিশ্চিত করতে সম্মত হয়েছি আমরা।’

ads

প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার অর্ধশতবর্ষ পূর্তি উপলক্ষ্যে তুরস্ক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এরদোগানের কাতার সফরের সময় একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।

এতে আরও বলা হয়েছে, ‘আমরা ২০২৩ সালে তুর্কি প্রজাতন্ত্র এবং কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করতে পেরে আনন্দিত।’ ১৯৭৩ সালে সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে পৌঁছানো পর্যন্ত তুর্কি-কাতার সম্পর্ক একটি গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে গেছে।

ads

যৌথ ঘোষণায় আরও জোর দেওয়া হয়েছে যে, রাজনৈতিক ও সামাজিক ভিত্তির উপর গড়ে উঠা তুর্কি-কাতার সম্পর্ক গভীর ঐতিহাসিক সম্পর্ককে প্রতিফলিত করে।

‘তুর্কি প্রজাতন্ত্র এবং কাতার রাজত্বের মধ্যে বর্তমান কৌশলগত অংশীদারিত্ব সব স্তরেই ফলপ্রসূ, এবং বেশিরভাগ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের একই দৃষ্টিভঙ্গি রয়েছে,’ আরও বলা হয় যৌথ ঘোষণায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগান আঞ্চলিক সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবে তার উপসাগরীয় তিন দেশ সফরের দ্বিতীয় ধাপে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় পৌঁছেন। এ সময় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানান।

ad

পাঠকের মতামত