44677

জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা দিল বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখা। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্ধ।

ads

সংবর্ধনা প্রদান কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আমলগীর খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শাহ জালাল মাসুম, আপ্যায়ন সম্পাদক হুমায়ন কবির মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ads

উল্লেখ্য, জেলা প্রশাসক হিসেবে শামীম আলম প্রায় ৭ মাস কুমিল্লায় দায়িত্ব পালন করেছেন। কুমিল্লার পর তিনি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ শামীম আলম বিসিএস ২২ ব্যাচের কর্মকর্তা। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গর্বিত সন্তান।

ad

পাঠকের মতামত