44612

দেবিদ্বারে প্রথম পৌরপিতা হলেন সাইফুল ইসলাম শামীম

নিউজ ডেস্ক: প্রতিষ্ঠার ২১ বছর পর অনুষ্ঠিত কুমিল্লার দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে প্রথম মেয়র হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সাইফুল ইসলাম শামীম।

সোমবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

ads

নির্বাচনের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে শামীম পেয়েছেন ১২ হাজার ১৪৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের মো: আবুল কাসেম পেয়েছেন সাত হাজার ৭৭১ ভোট। এছাড়া ক্যারামবোর্ড প্রতীকের এম এ কাইয়ুম ভূইয়া পেয়েছেন চার হাজার ৯৮৮ ভোট, ই্স্ত্রি প্রতীকের শাহজাহান মোল্লা পেয়েছেন এক হাজার ৬৯৬ ভোট, মোবাইল ফোন প্রতীকের এ বি এম আতিকুর রহমান বাশার পেয়েছেন ৮৭০ ভোট, কম্পিউটার প্রতীকর আবুল খায়ের এক হাজার ৫৩৭ ভোট, চামচ প্রতীকের শরিফুল ইসলাম সুমন পেয়েছেন ৩২৩ ভোট এবং জগ প্রতীকের অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার পেয়েছেন ২৩১ ভোট।

২০০২ সালে দেবিদ্বার পৌরসভা গঠিত হলেও সীমানা-সংক্রান্ত মামলা জটিলতায় দীর্ঘ ২১ বছর পরে অনুষ্ঠিত হলো এ নির্বাচন। নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন আটজন। সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৬৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন। পৌরসভায় মোট ভোটারসংখ্যা ৪৪ হাজার ৫৮৭ জন।

ads
ad

পাঠকের মতামত