সদর দক্ষিণে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নিউজ ডেস্ক: কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকা হতে ২৫ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব।
শুক্রবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ads
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলোঃ যশোর জেলার সদর থানার তেঘরিয়া গ্রামের মোঃ আব্দুল মান্নান এর
ছেলে মোঃ জুয়ের হোসেন (৩০)।
আটক হওয়া মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ যশোর, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ads











