44555

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখায় নতুন পরিচালক

নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন ডা. মো. হাবিবুল আহসান তালুকদার। এর আগে তিনি রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে কর্মরত ছিলেন।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

ads

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. মো. হাবিবুল আহসান তালুকদারকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ষষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ads
ad

পাঠকের মতামত