44494

এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু ২৩ জুলাই

নিউজ ডেস্ক: দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ক্লাস আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। জানা গেছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেলে সর্বমোট শিক্ষার্থী ভর্তি হয়েছেন ৪ হাজার ৩৫০ আসনে এবং ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির হয়েছেন মোট ৬ হাজার ১৬৮ জন।

বুধবার (১২ জুলাই) অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ads

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৩ জুলাই ২০২৩ তারিখ থেকে শুরু হবে।

এর আগে গত ১০ জুলাই এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষে ক্লাস শুরুর কথা থাকলেও গত ২ জুলাই অনিবার্য কারণে তা স্থগিত করে অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাস শুরুর দিনক্ষণ পরবর্তীতে জানানো হবে।

ads

২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। গত ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, এ বছর পাস করেছে ৪৯ হাজার ১৯৪ জন। পাসের হার ৩৩ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ২০,৮১৩ জন (৪৩.৩১%) এবং মেয়ের সংখ্যা ২৮,৩৮১ জন (৫৭.৬৯%)।

ad

পাঠকের মতামত