44403

‘ফলপ্রসূ’ আলোচনা শেষে চীন ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সময়ে শীর্ষ চীনা কর্মকর্তাদের সঙ্গে ‘সরাসরি’ এবং ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। তিনি বলেছেন, এই সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে মজবুত করেছে।

চারদিনের সফরে বৃহস্পতিবার বেইজিং আসেন ইয়েলেন। চীনা শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেন তিনি।

ads

রবিবার বেইজিং ছাড়ার আগে সংবাদ সম্মেলনে ইয়েলেন বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে মতভেদ রয়ে গেছে। তবে আমি বিশ্বাস করি এই সফরে সম্পর্ক স্থিতিশীল করার ওয়াশিংটনের প্রচেষ্টাকে এগিয়ে নিয়েছে।’

ইয়েলেনের চার দিনের সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক মেরামত করার জন্য ওয়াশিংটনের সর্বশেষ প্রচেষ্টা। তাইওয়ান, হংকং ইস্যুর পাশাপাশি বাণিজ্য নিয়ে দুই দেশের টানাপড়েন অনেক দিনের।

ads

এর আগে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বেইজিং সফর করেছিলেন। বাইডেন প্রশাসনের জলবায়ু দূত জন কেরি চলতি মাসে চীন সফর করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

ad

পাঠকের মতামত